ময়মনসিংহের জামিয়া চরখরিচার বার্ষিক মাহফিল ৩ ও ৪ ডিসেম্বর
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ১১:৫২ দুপুর
নিউজ ডেস্ক

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:

ময়মনসিংহের জামিয়া মাহমুদিয়া চরখরিচার খতমে কুরআনে কারীম ও খতমে বুখারি শরীফ উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ৩ ও ৪ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের তত্ত্বাবধানে জামিয়া প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

এছাড়াও অনুষ্ঠানে খতমে কুরআনে কারীম ও খতমে বুখারি শরীফের দরস দিবেন এবং জুমআর নামাজের ইমামতি করবেন আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাক সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর ও জামিয়া চরখরিচার মুহাতামিম মুহিউস্ সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান হাফিজাহুল্লাহ।

অনুষ্ঠান সূচিতে বলা হয়েছে, প্রথম দিন পবিত্র কুরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর আসমাউল হুসনা ও মোনাজাতে মাকবুল পাঠশেষে আমন্ত্রিত উলামায়ে কেরামের বয়ান করবেন। শেষে জামিয়ার বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করা হবে।

দ্বিতীয় দিনও শুরুতে কুরআনে কারীমের তিলাওয়াত, পরে আসমাউল হুসনা ও মোনাজাতে মাকবুল পাঠশেষে জুমআর বয়ান ও নামাজ আদায়। পরে আমন্ত্রিত উলামায়ে কেরামের বয়ান করবেন। শেষে খতমে কুরআনে কারীম, খতমে বুখারি শরীফ ও ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী করা হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিল উপলক্ষে খেলনা ও কসমেটিকস-এর দোকান বসানো নিষেধাজ্ঞা দিয়ে যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়েছে।

আইও/