সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ০৮:৩৪ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, নিরাপদ ক্যাম্পাস ও উম্মাহর কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলদের প্রণিধানযোগ্য ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

তিনি বলেছেন, ইসলামি সমাজ বিনির্মাণে ছাত্র মজলিসকেই নেতৃত্ব দিতে হবে। এ জন্য সংগঠনের দায়িত্বশীলদের নানা যোগ্যতায় সমৃদ্ধ হতে হবে। দেশের সামগ্রিক পরিস্থিতি বর্তমানে মোটেও ইতিবাচক নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও এখনো ক্ষমতার দাপট চলছে। এ অবস্থায় শিক্ষাঙ্গনে নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও দখলমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা জরুরি।

শুক্রবার ও শনিবার (২০-২১ নভেম্বর) রাজধানীর মাহবুব আলী মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নির্ধারিত শাখার দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আহমদ আবদুল কাদের বলেন, শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে আগামীর সুন্দর দেশ গঠন সম্ভব হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রথম দিন দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুস সবুর। দ্বিতীয় দিন দারসুল হাদিস পেশ করেন সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন।

কর্মশালায় প্রশিক্ষণমূলক কার্যক্রম, বিষয়ভিত্তিক আলোচনা ও ব্যবহারিক অনুশীলন পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও মুহাম্মদ মুনতাসীর আলী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকার, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, কেন্দ্রীয় অফিস ও পাঠাগার সম্পাদক নুর মোহাম্মদ, কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুদ্দিন আহমদ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আবদুল জলিল, প্রভাষক আবদুল করিম ও মুহাম্মদ রায়হান আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা জিয়াউল হক শামীম, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহসিন উদ্দিন মাহমুদ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা এবং সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও বরিশাল জোন পরিচালক এইচ এম শামীম।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী, সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইকরামুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুনায়েদ আহমদ এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

আইও/