প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর তিন দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক বৈঠকে মাহফিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, মোতাবেক ২৭, ২৮ ও ২৯ নভেম্বর ২০২৬, শুক্র, শনি ও রবিবার মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহফিলে অংশগ্রহণে আগ্রহী মুসল্লি, মুরিদান ও সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এসএইচ/