মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র কুরআনের হাফেজদের জন্য বিশেষ পুনরালোচনা কর্মসূচির আয়োজন করেছে মসজিদে নববির ধর্মবিষয়ক কর্তৃপক্ষ। আগামী ২১ থেকে ২৮ নভেম্বর (১১ থেকে ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি) পর্যন্ত শরৎকালীন ছুটিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য তিনটি বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো—১০ পারা, ২০ পারা এবং পূর্ণ কোরআন। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এই পাঠ ও পুনরালোচনা কার্যক্রম।

মসজিদে নববির ২২ নম্বর প্রবেশদ্বারের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পবিত্র কোরআন মুখস্থকারীদের হিফজ ঝালাই ও মুখস্থ আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/