৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫২ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশের শীতপ্রধান ৬০০ এলাকার ৩০ হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিটি পরিবারের জন্য একটি কম্বল, একটি হুডি, একটি শীতের টুপি ও এক জোড়া মোজা নিয়ে তৈরি করা হয়েছে শীতবস্ত্রের প্যাকেজ।

বুধবার (১৮ নভেম্বর) ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিটি শীতবস্ত্র প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। যে কেউ একটি প্যাকেজের সমপরিমাণ অর্থ দান করে একটি দরিদ্র পরিবারের শীত নিবারণের দায়িত্ব নিতে পারবেন। এ ছাড়া এ খাতে যেকোনো পরিমাণ অর্থ অনুদান দেওয়ার সুযোগ রয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, শীত অনেকের কাছে আনন্দ ও উৎসবের ঋতু হলেও দরিদ্র মানুষের একটি বড় অংশের কাছে তা কষ্ট ও দুর্ভোগের কারণ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অসংখ্য মানুষকে তীব্র শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হয়। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশ-বিদেশের যেকোনো পেমেন্ট মাধ্যম থেকে ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। এ জন্য https://assunnahfoundation.org/donate/winter লিংকে প্রবেশ করে অর্থ পাঠানো যাবে।

এ ছাড়া ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোর জন্য প্রাইম ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং, দিলকুশা শাখার আস-সুন্নাহ ফাউন্ডেশনের হিসাব নম্বর ৩১০৮১৩৭০৩১৭৫০ ব্যবহার করা যাবে। ব্যাংকের রাউটিং নম্বর ১৭০২৭২৮৯২ এবং সুইফট কোড PRBLBDDH005।

বিকাশ ও নগদের মাধ্যমে অনুদান পাঠাতে মার্চেন্ট নম্বর ০১৮৯৭-৬৫৫৭৩৭ ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে পেমেন্ট অপশন থেকে অর্থ পাঠাতে হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে অসহায় পরিবারগুলোর।

আইও/