আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ শিক্ষাসূচিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার। একই অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবনভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী ৭৫ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

‘শিক্ষা সিলেবাসে মহানবীর (সা.) জীবনী পাঠ্য করার বিষয়ে সেমিনার ২০২৬’ শীর্ষক এ আয়োজন করেছে ইসলামি সংবাদমাধ্যম আওয়ার ইসলাম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি। সভাপতিত্ব করবেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, দারুল কোরআন চৌধুরীপাড়ার মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান, নাক-কান-গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডা. মশিউর রহমান, সমাজসেবক ও সংগঠক মনিরুজ্জামান মামুন, মুহাম্মদ যাইনুল আবেদীন, সৌদি দূতাবাস ঢাকার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান আজহারী, এফএইচবি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হাজী ফারুক হোসেন এবং সমাজসেবক ও সংগঠক ইদ্রিস মিয়াজি ভিপি মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ও প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী; লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন; জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতি মনির হোসেন কাসেমী; বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন; জামিয়া ইসলামিয়া দারুল উলুম, দিলু রোডের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি সালাহ উদ্দীন; নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন; জামিয়া শারঈয়্যাহ মালিবাগের নায়েবে মুহতামিম মুফতি হাফিজ উদ্দীন এবং যাত্রাবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মাসরুর হাসান।

এ ছাড়া উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করিম মারুফ, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দরের মহাপরিচালক মাওলানা আনিসুর রহমান, বাইতুন নূর, সায়েদাবাদের মুহতামিম মাওলানা মনিরুজ্জামান, শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কোরআন, চৌধুরীপাড়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী ও শিক্ষাসচিব মাওলানা মুসলিম উদ্দীন, অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদী, সম্পাদনা কেন্দ্রের পরিচালক মুনীরুল ইসলাম, বার্তা২৪-এর যুগ্ম সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ এবং ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবরসহ বিভিন্ন মাদরাসা, প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও অংশ নেবেন আজিজুল উলুম মাদরাসা, রাজারকুল, রামু, কক্সবাজারের পরিচালক মাওলানা মহসিন শরীফ; ফাতিমাতুয যাহরা (রা.) মহিলা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ জাকির; জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি নুরুল আলম ইসহাকী; মসজিদ-ই-নূর, চৌধুরীপাড়ার খতিব মাওলানা খুরশীদ আলম কাসেমী; আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল কাইয়ুম মোল্লা; শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সহপরিচালক মুফতি মিয়াদুর রহমান সাঈদ; দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমাদ; মাকতাবাতুল আজহারের স্বত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আজহারী; মাকতাবাতুল আশরাফের স্বত্বাধিকারী মাওলানা হাবিবুর রহমান খান এবং মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী মাওলানা আহমদ গালিব।

এ ছাড়া লেখক-সম্পাদক ও উপস্থাপক জিয়াউল আশরাফ, আলেম-সাংবাদিক ও সংগঠক মাহমুদুল হাসান, অনলাইন দৈনিক আজকের পত্রিকার সহসম্পাদক কাউসার লাবীব, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, সময় টেলিভিশনের হেড অব ইসলাম মুফতি আবদুল্লাহ তামিম, আরিশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আমিন ইকবাল, মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা আহমদ আলী, আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আবদুল গাফফার খান, মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোশাররফ হোসাইন মাহমুদ, সুলতানসের চেয়ারম্যান মিরাজ রহমান এবং মাদরাসাতু আহমাদের প্রতিষ্ঠাতা পরিচালক যুবায়ের আহমদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজনে সহযোগিতা করছে আল্লামা গহরপুরী (রহ.) ফাউন্ডেশন, মারকাজুল ফুরকান শিক্ষা পরিবার, শায়খুল কুরআন ফাউন্ডেশন, মাকতাবাতুল আযহার, মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং মাকতাবাতুল আশরাফ। অনুষ্ঠানে আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, সংগঠক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

আইও/