
|
আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা
প্রকাশ:
১৮ নভেম্বর, ২০২৬, ০৬:১২ বিকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আগামী শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজে ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম। তাঁরা হলেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি এবং মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. সালাহ আল-বুদাইর। ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি মোতাবেক ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার মক্কার মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ ইয়াসির আদ-দোসারি। অন্যদিকে মদিনার মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ সালাহ আল-বুদাইর। শায়খ ইয়াসির আদ-দোসারি শায়খ ইয়াসির বিন রাশেদ আদ-দোসারি সৌদি আরবের প্রখ্যাত কোরআন তিলাওয়াতকারী, ইসলামি আইনবিশারদ ও মসজিদুল হারামের ইমাম। ১৯৮০ সালে সৌদি আরবের আল-খারজ এলাকায় তাঁর জন্ম। ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং উচ্চতর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে তুলনামূলক ফিকহে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে মসজিদুল হারামে তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম হিসেবে দায়িত্ব পান। ২০১৯ সালে তাঁকে মসজিদুল হারামের স্থায়ী ইমাম নিয়োগ দেওয়া হয়। ২০২২ সালে তিনি খতিব হিসেবেও দায়িত্ব লাভ করেন। শায়খ সালাহ আল-বুদাইর শায়খ সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর সৌদি আরবের প্রখ্যাত আলেম, কোরআন তিলাওয়াতকারী ও বিচারক। ১৯৭০ সালে সৌদি আরবের আল-আহসা অঞ্চলের হুফুফ শহরে তাঁর জন্ম। ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করেন এবং উচ্চতর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে তুলনামূলক ফিকহে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। পাশাপাশি মদিনার আপিল আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০০৫ ও ২০০৬ সালে মসজিদুল হারামেও তারাবিহর নামাজে ইমামতি করেছেন তিনি। সূত্র: ইসলামিক ইনফরমেশন এসএইচ/ |