
|
আসামে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মুসলিমরা
প্রকাশ:
১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের আসাম রাজ্যে সরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদের অভিযানে মুসলিম পরিবারগুলোর ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এতে অনেক পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বর্তমানে তাদের কেউ কেউ প্লাস্টিকের চাদর দিয়ে তৈরি অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছেন। সরকারি রাজস্ব বিভাগ ও জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে আসামে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অধিকাংশই মুসলিম। উচ্ছেদ অভিযানে ঘরবাড়ি হারানো পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। মাথা গোঁজার স্থায়ী ঠাঁই না থাকায় প্লাস্টিকের চাদর দিয়ে তৈরি অস্থায়ী তাঁবুই তাদের একমাত্র আশ্রয় হয়ে উঠেছে। গত এক দশকে আসামে সরকারি জমি উদ্ধারের নামে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারি হিসাবেই এ সময়ে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। সূত্র: মিল্লাত টাইমস এসএইচ/ |