
|
মাওলানা ফজলুর রহমানের সঙ্গে মুফতি তাকী উসমানীর সাক্ষাৎ
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার ও শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী দেশটির জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা দেশের সামগ্রিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুফতি তাকী উসমানী মাওলানা ফজলুর রহমানের বাসভবনে যান। এ সময় তাঁকে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির। সাক্ষাতে দেশের চলমান পরিস্থিতি, ধর্মীয় শিক্ষাব্যবস্থা ও কওমি মাদরাসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই বিশিষ্ট ব্যক্তিত্বের এ সাক্ষাৎকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনেও আগ্রহ তৈরি হয়েছে।
মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা। দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। অন্যদিকে মুফতি মুহাম্মদ তাকী উসমানী ইসলামি আইন, হাদিস, ফিকহ ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন শীর্ষস্থানীয় আলেম। তাঁর ইলমি নেতৃত্ব ও দিকনির্দেশনা বিশ্বজুড়ে আলেমসমাজে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতির দায়িত্ব পালন করছেন। আইও/ |