
|
আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৬, ০৪:০০ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা আল জামিয়াতুল ইমদাদিয়ার উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল। শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদিন আসরের পর থেকে শুরু হবে দুই দিনব্যাপী এই মাহফিল। আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ ও ঐতিহাসিক শহীদী মসজিদের মুহতামিম ও মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশীদের সভাপতিত্বে মাহফিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। মাহফিলের প্রথম দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী। বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা সাজিদুর রহমান ও হজরত মাওলানা শরীফ মুহাম্মাদ। বাদ এশায় বয়ান করবেন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ও হজরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আযহারী। দ্বিতীয় দিন বাদ আসরে বয়ান করবেন হজরত মাওলানা ইমদাদুল্লাহ । বাদ মাগরিব আলোচনা করবেন হজরত মাওলানা মুফতি জাফর আহমদ ও হজরত মাওলানা মাহফুজুল হক। বাদ এশা বয়ান করবেন হজরত মাওলানা নূরুল ইসলাম অলিপুরী, হজরত মাওলানা মুশতাকুন্নবী ও হজরত মাওলানা মুফতি হামেদ জাহীরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাতুন্নবী (সা.)-এর এ দীনি মাহফিলে সর্বস্তরের মুসলিম জনতাকে উপস্থিত হয়ে বয়ান শোনার এবং মাহফিলকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এসএইচ/ |