একাডেমি কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৫:০৭ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সাধারণ শিক্ষাধারায় শিক্ষিত মানুষের কাছে ইসলামের বিশুদ্ধ জ্ঞান সহজবোধ্য ও প্রাতিষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একজন একাডেমিক কো-অর্ডিনেটর নিয়োগ দিচ্ছে আস-সুন্নাহ অনলাইন ইনস্টিটিউট। এ পদে একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে ঢাকায় ইনস্টিটিউটের কার্যালয়ে প্রতিদিন ৯ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।

নিয়োগপ্রাপ্ত একাডেমিক কো-অর্ডিনেটর সাধারণ শিক্ষাধারায় শিক্ষিতদের উপযোগী সহজবোধ্য পাঠ্যসূচি, অধ্যয়ন পরিকল্পনা ও শিক্ষণ-ফলাফল প্রণয়ন করবেন। পাশাপাশি শিক্ষক নির্বাচন, শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া লেকচার ভিডিও, কুইজ ও প্রশ্নপত্রের মান ও তথ্যগত বিশুদ্ধতা নিশ্চিত করা এবং একাডেমিক অগ্রগতি ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে দাওরায়ে হাদিস বা কামিল সম্পন্ন হতে হবে। অথবা মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, আল-আজহার কিংবা অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

শিক্ষকতায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং দল পরিচালনায় দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পাশাপাশি আরবি মূল কিতাব থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং সাধারণ শিক্ষার্থীদের উপযোগী ভাষায় দ্বীনি বিষয় সহজভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। মাদরাসার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

এ পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন পর্যালোচনা এবং নিয়মিত মূল্যায়ন ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬। আবেদন ফরম: https://forms.gle/HfZHPU7dHAmhF8RT9

এসএইচ/