
|
স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৬, ১১:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দ্বিতীয় দফায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করেছে বাজুস। বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৭৪১ টাকা কমে হয়ছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটে দুই হাজার ৬২৪ টাকা কমে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ২১৬ টাকা কমে এক লাখ ৮৩ টাকা ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমে হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা। স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আইও/ |