মদিনায় ঐতিহ্যবাহী স্থাপত্যের অনন্য নিদর্শন ‘লাল মসজিদ’
প্রকাশ: ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মদিনা নগরীতে রয়েছে অনন্য স্থাপত্যশৈলীর এক মসজিদ, যা পরিচিত ‘লাল মসজিদ’ নামে। মসজিদটির আরবি নাম ‘মসজিদে রাবিআ ইবনে মালিক’। লাল ইটের স্বতন্ত্র নির্মাণশৈলী ও প্রাচীন উসমানি স্থাপত্যের আদলে তৈরি নকশার কারণে এটি সহজেই নজর কাড়ে।

মসজিদটি মদিনার কুবা অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত। মসজিদে নববী ও মসজিদে কুবার মধ্যবর্তী এলাকায় এর অবস্থান। ১৪১০ হিজরি (১৯৯০ খ্রিষ্টাব্দ) সালে এটি নির্মিত হয়। সাহাবি রাবিআ ইবনে মালিক (রা.)-এর নামে মসজিদটির নামকরণ করা হয়েছে।

আধুনিক সময়ে নির্মিত হলেও মসজিদটির স্থাপত্যে ফুটে উঠেছে ঐতিহাসিক নির্মাণশৈলীর গভীর প্রভাব। লাল ইটের ব্যবহার, প্রাচীন উসমানি স্থাপত্যের অনুকরণ এবং ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় একে মদিনার স্বতন্ত্র স্থাপত্য নিদর্শনে পরিণত করেছে।

ঐতিহ্যবাহী স্থাপত্যের সৌন্দর্য ও নির্মাণশৈলীর শিক্ষা ধারণ করে মসজিদটি আধুনিক স্থাপত্যের এক ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/