কৃষকদের থেকে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
প্রকাশ: ০৮ নভেম্বর, ২০২৬, ০২:১৭ দুপুর
নিউজ ডেস্ক

চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলনকক্ষে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। ধান ও চাল সংগ্রহ চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আইও/