হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
প্রকাশ: ০৭ নভেম্বর, ২০২৬, ০৫:১১ বিকাল
নিউজ ডেস্ক

সারাদেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৯৮৮ জন নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৬১ জনের।

শনিবার (৭ নভেম্বর)  স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।

এই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ৩৫৫ জনের।

এছাড়া, মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট দুই লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুই লাখ ৩ হাজার ২৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

আইও/