সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত
নিউজ ডেস্ক

সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইসলাম নগর মাটিজুড়ায় অবস্থিত জামেয়া আশরাফিয়ার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে শুরু হওয়া এ মাহফিল চলবে মধ্যরাত পর্যন্ত।

মাদ্রাসাটি হযরত মাওলানা হাফিজ আকবর আলী ইমাম সাহেব (রহ.) প্রতিষ্ঠা করেন। এবারের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি বশির আহমদ (ব্রাহ্মণবাড়িয়া), হযরত মাওলানা হাবিবুল্লাহ জালালি (হবিগঞ্জ), হযরত মাওলানা মমতাজ উদ্দিন (বড়দেশী), হযরত মাওলানা কারী আব্দুল মতিন (আছিরগঞ্জী), হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী (বড়লেখা) ও হযরত মাওলানা বাহাউদ্দিন বাহার (সিলেট)।

এ ছাড়া মাহফিলে দেশবরেণ্য আরও অনেক উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন বলে জানানো হয়েছে।

মাহফিলে অংশগ্রহণের জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাশুক উদ্দিন সাহেব।

এসএইচ/