দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামায় শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘নদওয়া প্রিমিয়ার লিগ’। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে অংশ নিয়ে লিগের উদ্বোধন করেন মাওলানা আবদুর রহিম নদভি।

শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এ সময় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা যায়।

আয়োজকদের উদ্দেশ্য, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি দলগত কাজ, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাবোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা।

আয়োজকরা মনে করছেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের আয়োজনকে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও আনন্দদায়ক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/