বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর 
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৪০ দুপুর
নিউজ ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মসজিদের দক্ষিণ বারান্দায় এ মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির সমন্বয় বিভাগের পরিচালক (প্রতিভূ) মো. আব্দুল হামিদ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

পবিত্র কোরআন খতম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

এসএইচ/