
|
ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৬, ০৯:১৮ সকাল
নিউজ ডেস্ক |
ফেনী প্রতিনিধি বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় ফাইভ স্টার রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা এ সভার আয়োজন করে। জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আবু বকর সিদ্দিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন। সভায় বক্তারা খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তাঁরা ইসলামের শাসনব্যবস্থা ও খেলাফতের ধারণা সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরেন। এসএইচ/ |