হেরা গুহার আলো
প্রকাশ: ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ রাত
নিউজ ডেস্ক

|| শরিফ হাসানাত ||

হেরা গুহার নির্জনতায়
নূর নবীজি ধ্যানে থাকেন,
সত্য পথের আলোর খোঁজে
প্রভুর ছবি মনে আঁকেন।

আঁধার-কালো মক্কা শহর
মত্ত সবাই পাপের খেলায়,
নির্জনতার এই নিরালায়
নবী ভাবেন সাঁঝের বেলায়।

হঠাৎ দেখেন আলোর ঝলক,
জিবরাইল যে এলেন নেমে,
বললেন তিনি, "পড়ো এবার
তোমার দয়াল প্রভুর নামে।

চমকে ওঠেন ধ্যানের নবী,
কাঁপলো হিয়া গভীর ডরে,
সাহস দিতে মা খাদিজা
নেন জড়িয়ে চাদর ধরে।

নূরের আভায় কাটলো আঁধার,
আলোকিত বিশ্ব জাহান,
হেরা গুহার সেই স্মৃতিতে
জুড়ায় আজো সবার পরান।

এসএইচ/