চরমোনাই মাহফিল ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা সমন্বয় সভা
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

বরিশাল প্রতিনিধি

চরমোনাই মাহফিল-২০২৬ সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ সভায় সভাপতিত্ব করেন। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা জাকারিয়া হামেদী, মুফতি মাসুদ হাসান ফিরোজ ও মাওলানা আবদুল কাদের উপস্থিত ছিলেন।

সভায় মাহফিলের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং নির্বিঘ্নে আয়োজন সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ প্রশাসন ও মাহফিল কর্তৃপক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে সমন্বয় করা হয়।

প্রতি বছরের মতো এবারের অগ্রহায়ণ মাহফিলটি ২৫, ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬ বুধ, বৃহস্পতি ও শুক্রবার  অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই মাহফিল পীর সাহেব চরমোনাইয়ের বয়ানের মাধ্যমে শুরু হবে।