
|
১ ডিসেম্বর শুরু এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেওয়া যাবে দুই বিষয়ে
প্রকাশ:
০৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত কিংবা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসএইচ/ |