দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে
প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৬, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

তরুণদের কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ‘স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স’-এর ৪৫তম থেকে ৪৭তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কোর্সটিতে একসঙ্গে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ও মেটা মার্কেটিংসহ ব্যবসা পরিচালনা ও অফিস ব্যবস্থাপনার বিভিন্ন দক্ষতা শেখানো হবে।

কোর্সটিতে দুটি বিভাগে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ক্রিয়েটিভ বিভাগের শিক্ষার্থীরা গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ও মেটা মার্কেটিং শিখবেন। অন্যদিকে বিজনেস অপারেশন্স বিভাগের শিক্ষার্থীরা মাইক্রোসফট অফিস, তাত্ত্বিক ও ব্যবহারিক অ্যাকাউন্টিং এবং অফিস প্রশাসন ও নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ পাবেন।

এ ছাড়া সব বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা এবং ইসলামিক মৌলিক জ্ঞানের ব্যবস্থা রয়েছে। মাদরাসা ও সাধারণ শিক্ষার্থীদের জন্য ইসলামিক শিক্ষার পৃথক পাঠ্যক্রম রাখা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান, আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের আলিম এবং কওমি মাদরাসার শিক্ষার্থীদের সানাবিয়্যা উলিয়া পর্যন্ত পড়াশোনা থাকতে হবে। কারিগরি শিক্ষা বা ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রাথমিক কম্পিউটার পরিচালনায় আগ্রহ, কোর্স সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় এবং ইংরেজির একটি সাধারণ বাক্য পড়ে তার বাংলা অর্থ বোঝার সক্ষমতা থাকতে হবে। কোর্সটি সম্পূর্ণ আবাসিক এবং শুধু পুরুষদের জন্য নির্ধারিত। কোর্স চলাকালে ছুটির প্রয়োজন হতে পারে—এমন ব্যক্তিদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তির জন্য প্রথমে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর ৮ নভেম্বর অনলাইন পরীক্ষায় অংশ নিতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিতদের ১৫ নভেম্বর ভর্তি কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

আবেদনের শেষ সময় ৬ নভেম্বর। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আইও/