
|
৯ পদে ৮৮ জনকে চাকরি দেবে মারকাজুল ফুরকান
প্রকাশ:
০১ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক শিক্ষা মিশন ‘মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি’র পাঁচটি ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মুগদা, বনশ্রী, মোহাম্মদপুর, মিরপুর ও নারায়ণগঞ্জ ক্যাম্পাসে মোট ৮৮টি পদে এ নিয়োগ দেওয়া হবে। আকর্ষণীয় বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের জন্য থাকা-খাওয়ার সুবিধাও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, শাখা ইনচার্জ পদে পাঁচজন, শিক্ষক সমন্বয়কারী পদে পাঁচজন, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা পদে ৩০ জন, গণিত বিষয়ে ২০ জন এবং ইংরেজি ও আরবি কথোপকথন বিষয়ে ১০ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, গ্রাফিকস ও ভিডিও সম্পাদক পদে তিনজন, নিরাপত্তাকর্মী পদে পাঁচজন এবং চালক পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। শাখা ইনচার্জ পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ক্যামব্রিজ বা এডেক্সেল কারিকুলামে প্রশিক্ষণ থাকতে হবে। ইংলিশ মিডিয়াম বা ভার্সন স্কুল পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং সুন্নতের অনুসারী হতে হবে। শিক্ষক সমন্বয়কারী পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম পরিচালনায় তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। শিক্ষক পরিচালনা, পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি সম্পর্কে ধারণার পাশাপাশি কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলের কাজ জানতে হবে। ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংলিশ মিডিয়াম বা ভার্সন স্কুলে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, সাবলীল ইংরেজিতে কথা বলা এবং স্পষ্ট উচ্চারণে ইংরেজিতে পাঠদানের দক্ষতা থাকতে হবে। ক্যামব্রিজ বা এডেক্সেল কারিকুলামে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। গণিত বিষয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকার জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। ইংরেজি ও আরবি কথোপকথন বিষয়ের শিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে সাইফুরস বা গ্রহণযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ এবং আরবি মাধ্যমের ক্ষেত্রে মাদানি নেসাব থেকে তাফসির বা তাকমিল পর্যায়ের প্রশিক্ষণ থাকতে হবে। পাশাপাশি আরবি ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা প্রয়োজন। হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদে তাকমিল, কামিল বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বাংলা, ইংরেজি ও আরবি টাইপিংয়ের পাশাপাশি ইলাস্ট্রেটর ও ফটোশপে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাফিকস ও ভিডিও সম্পাদক পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে। নিরাপত্তাকর্মী ও চালক পদে নামাজি ও সুন্নতের অনুসারী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সময়সূচি হলো— ৭ নভেম্বর, শনিবার: সকাল ১১টা ৩০ মিনিটে মুগদা, বনশ্রী ও নারায়ণগঞ্জ ক্যাম্পাসে। ১৪ নভেম্বর, শনিবার: সকাল ১০টায় মোহাম্মদপুর ক্যাম্পাসে। ২১ নভেম্বর, শনিবার: সকাল ১০টায় মিরপুর ক্যাম্পাসে। ক্যাম্পাসের ঠিকানা ও যোগাযোগ মুগদা: ৫০/১ উত্তর মুগদা ঝিলপাড়, মুগদা, ঢাকা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন। ফোন: ০১৯০১৩৪৮৮০০। নারায়ণগঞ্জ: উত্তর মাসদাইর কবরস্থান ও আমানা গার্মেন্টস সংলগ্ন, চাষাড়া-পঞ্চবটি সড়ক, ফতুল্লা। ফোন: ০১৮৯৮২১২৫৫৫। বনশ্রী: বাড়ি-৪৪, রোড-৭, ব্লক-বি, রামপুরা, বনশ্রী, ঢাকা-১২১৯। ফোন: ০১৯০১৩৪৮৮৪৪। মিরপুর: রোড-২৯, প্লট-৪৮, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন: ০১৯০১৩৪৮৮১১। মোহাম্মদপুর: বাড়ি-৮২৮, রোড-৪, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ০১৯০১৩৪৮৮৩৩। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ০১৯৬৯৯১০০৭৭, ০১৯০১৩৪৮৮০০-০৬ অথবা ০১৭২৪৯৬৬০৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল: markajulfurkan.ef@gmail.com এসএইচ/ |