
|
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৩
প্রকাশ:
৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
নিউজ ডেস্ক |
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৩৩ জন। শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৯ জন মারা গেছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৫ হাজার জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া একজন খুলনা বিভাগের। এসএইচ/ |