
|
পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ
প্রকাশ:
২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের উত্তর প্রদেশের দেওবন্দে দারুল উলুম দেওবন্দের পার্কিংয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা গাড়ি সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানে আসন্ন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সামনে রেখে পার্কিং খালি করতে গাড়ির মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, দারুল উলুম দেওবন্দের পার্কিংয়ে বেশ কয়েকটি গাড়ি দীর্ঘ কয়েক মাস ধরে পড়ে রয়েছে। কোনো কোনো গাড়ির ওপর কভারও দেওয়া আছে। দীর্ঘদিন ধরে এসব গাড়ি সরানো না হওয়ায় প্রতিষ্ঠানের আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ির মালিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একাধিকবার গাড়ি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এরপরও অনেক গাড়ি পার্কিং থেকে সরানো হয়নি। এ অবস্থায় গাড়ির মালিকদের আজ রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নিজ নিজ গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি সরানো না হলে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আসন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ। সূত্র: ইউএনএ নিউজ এমএম/ |