মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির 
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৩:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি আরবের মক্কা, জেদ্দাসহ গুরুত্বপূর্ণ চারটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। তবে এর প্রায় ১০ মিনিট পর তা আবার প্রত্যাহার হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের মক্কা, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহরে সম্ভাব্য হুমকির বিষয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। 

তবে প্রায় ১০ মিনিট পরে কর্তৃপক্ষ জানিয়েছে, বিপদের আশঙ্কা কেটে গেছে।

এ ঘটনার একদিন আগে দেশটির পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে।

এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত আরও আটজন। 

এসএইচ/