ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৬:১৯ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ অক্টোবর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ এশা লালবাগ মাদরাসা মদিনাতুল উলুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আঞ্জুমানের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী।

তিনি ইসলাহি ইজতেমার দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। একই সঙ্গে ইজতেমার আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজিমুশশান ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইও/