১৯৫৯-৬০ সালে মসজিদুল হারামের দোতলায় নামাজ আদায় শুরু হয়
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ১১:১৬ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মসজিদুল হারামে প্রায় ১৯৫৯-৬০ সালের দিকে প্রথমবারের মতো দোতলায় নামাজ আদায়ের ব্যবস্থা চালু হয়। এর আগে কয়েক শতাব্দী ধরে মসজিদটির মূল নামাজের স্থান ছিল নিচতলা। সেখানে ইমামের সমতলে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করতেন।

মসজিদুল হারামের সম্প্রসারণের ইতিহাসে দোতলায় নামাজের ব্যবস্থা চালু হওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সময়ের সঙ্গে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদটির পরিসর ও অবকাঠামোতে নানা পরিবর্তন এসেছে।

পুরোনো ও বর্তমান সময়ের ছবির তুলনায় মসজিদুল হারামের সেই পরিবর্তনের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। কয়েক দশকের ব্যবধানে পবিত্র এই মসজিদ সম্প্রসারণ, স্থাপত্য ও ধারণক্ষমতার দিক থেকে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।

দোতলায় নামাজ আদায়ের সূচনা থেকে শুরু করে আধুনিক সম্প্রসারণ—মসজিদুল হারামের এই ইতিহাস ইসলামের অন্যতম পবিত্র স্থানটির ক্রমবিকাশের গুরুত্বপূর্ণ অধ্যায়।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/