মসজিদে নববীতে দুই দিনব্যাপী কুরআন পুনরালোচনা কর্মসূচি
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র কুরআনের হিফজ ঝালাই ও মুখস্থ আরও সুদৃঢ় করতে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করেছে মসজিদে নববীর ধর্মবিষয়ক সাধারণ প্রেসিডেন্সি। আগামী শুক্রবার ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মদিনার মসজিদে নববীর ২২ নম্বর প্রবেশদ্বারের কাছে এ কর্মসূচি পরিচালিত হবে। এতে সম্পূর্ণ কুরআন হিফজ করেছেন এমন ব্যক্তিদের পাশাপাশি ২০ পারা ও ১০ পারা হিফজকারীরাও অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারীরা নিজেদের হিফজের পরিমাণ অনুযায়ী নির্ধারিত বিভাগে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা মুখস্থ কুরআন পুনরালোচনা করতে পারবেন এবং হিফজ আরও নির্ভুল ও সুদৃঢ় করার সুযোগ পাবেন।

কুরআন হিফজকারীদের নিয়মিত পুনরালোচনায় উৎসাহিত করা এবং তাদের মুখস্থ আরও মজবুত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/