জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান স্মরণে জাতীয় সাংস্কৃতিক ফোরামের (জাসাফ) উদ্যোগে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনের একটি হলরুমে ‘ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সাহিত্যকর্ম’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

জাসাফ সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও লেখক ডা. ফাহমিদ উর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রম্যলেখক ডা. আবদুল্লাহ খান, ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শিশু-কিশোর সংগঠন আবাবীলের পরিচালক শেখ গোলাম আকবর, কবি রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), আলেমে দ্বীন শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, জাসাফের সহসভাপতি ও গবেষক শেখ নজরুল এবং কবি খালেদ সানোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের কবিতা ও গান পরিবেশন করেন কবি সাইফুল হক, দাবানলের সাবেক প্রধান পরিচালক আনিসুর রহমান শিপলু এবং জাসাফের সহসাধারণ সম্পাদক ও দাবানলের সাবেক প্রধান পরিচালক কাউসার আহমদ সোহাইলসহ অন্যরা।

জাসাফের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নাট্যকার আলী কাউসার, গবেষক প্রকৌশলী হাসান সাকী, অঙ্কুরের পরিচালক শাহ শিহাব উদ্দিন, দাবানলের প্রধান পরিচালক ও শিল্পী সাইফ উল্লাহ সাহল, শিল্পী যোবায়ের হোসেন তাসলিম এবং ছাত্রনেতা মো. শাহজাহান সৈকত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কবির অনুরাগী অধ্যাপক মো. আবদুল জলিল।

আইও/