
|
‘উদারতা দেখাতে গিয়ে নিজের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কাজে জড়ানো উচিত নয়’
প্রকাশ:
১৯ অক্টোবর, ২০২৬, ০৩:০২ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলমানদের পূজামণ্ডপে যাওয়া উচিত কি না, এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ধর্মীয় উপাসনায় অংশ নেওয়া এক বিষয় নয়। উদারতা দেখাতে গিয়ে নিজের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কাজে জড়ানো উচিত নয়। সম্প্রতি এক ব্যক্তির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই ব্যক্তি জানতে চান, অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলমানরা পূজায় যেতে পারবেন কি না। জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, কোনো মুসলমান এমনটি করলে তা তাঁর ঈমান ও বিশ্বাসের পরিপন্থী হবে। কারণ, তিনি যে ধর্মীয় বিশ্বাস ধারণ করেন না, পূজায় অংশ নিয়ে সেই বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক আচরণ করছেন। তিনি বলেন, একজন মুসলমানের চিন্তাভাবনা উদার হওয়া উচিত। তিনি সবার সঙ্গে আপনজনের মতো আচরণ করবেন। তবে অতি উদারতা প্রদর্শন করতে গিয়ে পূজায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। এটি একধরনের আত্মপ্রচারণার শামিল। শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, বিভিন্ন হাদিসে অন্য ধর্মীয় সম্প্রদায়ের স্বাতন্ত্র্য গ্রহণ ও তাদের ধর্মীয় পরিচয়ের সঙ্গে একাত্ম হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। তাঁর মতে, যেখানে শিরক করা হয়, সেখানে গিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে মুসলমানদের বিরত থাকা উচিত। তিনি এ ধরনের কাজে অংশগ্রহণকে নাজায়েজ ও গুনাহের কাজ বলে উল্লেখ করেন। আইও/ |