আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, অষ্টম শ্রেণি পাসেই আবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৩:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সিকিউরিটি গার্ড পদে ২৫ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ পদে অষ্টম শ্রেণি পাস পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি বিনা মূল্যে থাকা-খাওয়ার সুবিধা পাবেন। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, দুই ঈদে বোনাস এবং কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিবছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

যোগ্যতা ও অন্যান্য শর্ত

সিকিউরিটি গার্ড পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। এ পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ দেওয়া হবে পূর্ণকালীন ভিত্তিতে। কর্মস্থল দেশের যেকোনো জেলায় হতে পারে।

প্রার্থীদের ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপনে আগ্রহী হতে হবে। দায়িত্ব পালনে সতর্ক, সৎ, আমানতদার ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের প্রবেশপথ ও নির্ধারিত স্থানের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যক্তি ও যানবাহনের প্রবেশ-প্রস্থান পর্যবেক্ষণ, প্রতিষ্ঠানের সম্পদ ও গুরুত্বপূর্ণ সামগ্রীর হেফাজত এবং নিরাপত্তাসংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সবার সঙ্গে ভদ্র আচরণ বজায় রাখতে হবে।

আবেদনের পদ্ধতি ও ঠিকানা

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের ঠিকানা— আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬।

আইও/