ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে আট দিনব্যাপী ইসলামি কিতাব মেলা
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৩:০৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে আট দিনব্যাপী ‘বার্ষিক ইসলামি কিতাব মেলা ২০২৬’। ভাদুঘর কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১২ নভেম্বর পর্যন্ত। জেলার পৌর মুক্তমঞ্চে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলার প্রস্তাবনা রয়েছে।

মেলায় দেশের স্বনামধন্য বিভিন্ন মাকতাবা ও ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা রয়েছে। এতে পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ফিকহ, আকিদা, ইসলামি ইতিহাস ও আত্মশুদ্ধিসহ দ্বীনি জ্ঞানচর্চার বিভিন্ন বিষয়ের কিতাব ও বই পাওয়া যাবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলাটি আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের বইপ্রেমীদের জন্য ইসলামি বই সংগ্রহের একটি বিশেষ সুযোগ তৈরি করবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও আশপাশের এলাকার পাঠক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে দ্বীনি জ্ঞানচর্চা ও বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। পাশাপাশি পাঠক ও ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

মেলা সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

আইও/