বক্ষবিদারণ
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ বিকাল
নিউজ ডেস্ক

|| শরিফ হাসানাত || 

মা হালিমার ঘরটি ছিল স্নেহ-মায়ায় ভরা,
দুধভাইয়েরই সঙ্গে খেলেন খুশি আত্মহারা। 

বনু সা'দে দিনগুলো তাঁর কাটত খুশি মনে, 
মায়ার বাঁধন উঠল গড়ে দুধমায়েরই সনে। 

হঠাৎ একদিন খেলতে গিয়ে এলো দুজন কাছে, 
সাদা পোশাক পরা তাঁরা যেন আলোক নাচে। 

জিব্রিল আমীন এলেন কাছে ধরলেন তাঁকে ধীরে
মাটির ’পরে দিলেন শুইয়ে বক্ষ দিলেন চিরে।

হৃদয়খানি বের করে নেন পবিত্রতার তরে,
আলাকাহটি নিলেন তুলে হৃদয়েরই ’পরে।

জমজমের ওই পবিত্র জল সোনার পাত্রে আনে,
ধুয়ে-মুছে হৃদয়খানি রাখেন যথাস্থানে।

সবই দেখে দুধভাই তাঁহার ছুটল মায়ের ঘরে,
মুহাম্মদকে মেরে ফেলছে! বলল কান্না করে। 

দুধমাতা আর লোক জনতা ছুটে এলেন ধেয়ে,
দেখেন তিনি জীবিত হায় খুশি ভালো পেয়ে। 

ভয়ে তাঁহার মুখ ফ্যাকাশে বদলে গেছে রঙটা, 
মা হালিমার বুকের মাঝে উঠল ভয়ের জংটা। 

মা হালিমা বুকে তুলে আদর দিলেন তাঁকে,
স্নেহ-মায়ার বাঁধন যেন দিলেন আল্লাহ পাকে।

এসএইচ/