
|
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
১৩ অক্টোবর, ২০২৬, ০৬:২১ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, ১৪ দিনের সফরে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির আয়োজনে দাওয়াতি অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। সফরকালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নেতাদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। এসএইচ/ |