
|
জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ
প্রকাশ:
১১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৭ সকাল
নিউজ ডেস্ক |
|| শায়খ মাহমুদুল হাসান || এমসিএ (Muslim Community Association) কর্তৃক আয়োজিত ইসলামিক প্রোগ্রামগুলোতে অংশ নিয়ে জার্মানিতে বসবাসরত আমাদের প্রবাসী তরুণ প্রফেশনালদের কর্মতৎপরতা স্বচক্ষে দেখার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ! পরম করুণাময়ের সন্তুষ্টির উদ্দেশ্যে তারা যেভাবে স্থানীয় মসজিদগুলো পরিচালনা করছেন এবং ফ্রাঙ্কফুর্টের বিশাল হলে শত শত নারী-পুরুষের উপস্থিতিতে সুন্দর দ্বীনি আলোচনার পশরা সাজিয়েছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আমাদের আগামী প্রজন্মকে নিয়ে আশার আলো দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে। মহান রাব্বুল আলামীন এই তরুণদের মেধা, তারুণ্য ও নিষ্ঠাকে দ্বীনের খেদমতে আরও উদ্ভাসিত করুন। আমিন। দ্বীনি আবহমানতার পাশাপাশি বার্লিনের ঐতিহাসিক পথগুলোতে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাও হলো। হি*ট*'লারের সেই ধ্বংসস্তূপ, মেমোরিয়াল পিলার, ই*হু'দিদের কবরস্থান, আর একসময় পূর্ব-পশ্চিমকে আলাদা করে রাখা ঐতিহাসিক বার্লিন প্রাচীর— সবকিছু এক নিদারুণ সত্যকে চিৎকার করে মনে করিয়ে দেয়; ক্ষমতার দাপট যতই তীব্র হোক, সময়ের স্রোতে সবকিছুই একদিন ধুলোয় মিশে যায়! এরপর চার ঘণ্টার ট্রেন যাত্রায় বার্লিন পেছনে ফেলে ফ্রাঙ্কফুর্টে পৌঁছানো। ২. ফ্রাঙ্কফুর্টের বুক চিরে বয়ে যাওয়া বিখ্যাত নদীটির নাম মাইন নদী (River Main)। নদীটির নামানুসারেই এই শহরের অফিশিয়াল নাম "Frankfurt am Main" (মাইন নদীর তীরে অবস্থিত ফ্রাঙ্কফুর্ট)। মাইন নদীর ওপর বেশ কিছু নান্দনিক সেতু রয়েছে, যা বিশেষ করে রাতের বেলায় আলোকিত ফ্রাঙ্কফুর্ট স্কাইলাইনের সাথে অসাধারণ এক পরিবেশ তৈরি করে: * আইজার্নার স্টেগ (Eiserner Steg): এটিই ফ্রাঙ্কফুর্টের সেই বিখ্যাত লোহার পথচারী সেতু, যেখানে বিশ্বজুড়ে আসা মানুষ ও তরুণ-তরুণীরা ভালোবাসার প্রতীক হিসেবে অজস্র তালা (Love Locks) ঝুলিয়ে রাখে। ১৮৬৯ সালে নির্মিত এই ঐতিহাসিক সেতু থেকে রাতের বেলা নদীর দু'পাশের চোখধাঁধানো আলোর রোশনাই ও শহরের উঁচু স্কাইলাইন সবচেয়ে সুন্দর দেখায়। * আল্টে ব্রুকে (Alte Brücke): ফ্রাঙ্কফুর্টের সবচেয়ে পুরোনো সেতু পয়েন্টগুলোর একটি, যেখান থেকে পুরোনো শহর (Altstadt) এবং নদীর দুই প্রান্তের রাতের দৃশ্য দারুণ দেখায়। * হোখশট্যাট ব্রুকে ও অন্যান্য আধুনিক সেতু: নদীর ওপর দিয়ে গড়ে ওঠা আধুনিক সেতুগুলোর ওপর রঙিন লাইটিং রাতের মাইন নদীর পানিকে আরও জাদুকরী করে তোলে। ইসলামিক আবহ, ইতিহাস ও প্রকৃতির এক দারুণ মেলবন্ধনে কাটলো পথচলা। আলহামদুলিল্লাহ। লেখক: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামিক স্কলার আইও/ |