
|
ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার
প্রকাশ:
১০ অক্টোবর, ২০২৬, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ফরিদাবাদ জামেয়ার প্রবীণ মুহাদ্দিস ও মুফতি মাওলানা মুহাম্মদ ইমাদুদ্দীনের ছোট ছেলে ফাইয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কেরানীগঞ্জের হযরত নগর জামেয়া হাকীমুল উম্মত থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফাইয়াজের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার ও স্বজনেরা উদ্বিগ্ন। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা। কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ফাইয়াজকে খুঁজে পেতে সহায়তার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করারও অনুরোধ জানিয়েছেন স্বজনেরা। যোগাযোগ: মুআয নূর: ০১৯৯৯৯৭৭০৯২; ফয়সাল (খাদেম): +৮৮০ ১৭৪৯-০২৪৪৩৪ এসএইচ/ |