কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ১০:০০ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বরেণ্য লেখক ও কথাসাহিত্যিক দারুর রাশাদ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা লিয়াকত আলী। তিনি বলেন, কওমি লেখকদের লেখালেখিতে অনেক উন্নতি হয়েছে। লিটলম্যাগ, বিভিন্ন বিষয়ের পুস্তক ও সাহিত্য আন্দোলন এ সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ এশা রাজধানীর বায়তুল মোকাররমের আন্তর্জাতিক ইসলামি বইমেলার লিটলম্যাগ চত্বরে শীলন বাংলাদেশের আয়োজনে ১২৩তম সাহিত্যসভায় তিনি এসব কথা বলেন।

মুখ্য আলোচনায় কবি ও শিশুসাহিত্যিক মুনীরুল ইসলাম পঠিত লেখার ওপর চুলচেরা বিশ্লেষণ করে আলোচনা উপস্থাপন করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এক কবিতায় একই রকম ছন্দ ব্যবহার করে আমাদের লিখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাওলানা মাসউদ কাদির। তিনি বলেন, শীলনের ১২৩তম আড্ডায় যারা লেখা পড়েছেন, সঙ্গ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সাহিত্যসভার সঙ্গে পাঠচক্রকে সম্পৃক্ত করতে চাই। সামনের দিনগুলোতে লেখকরা লেখা নিয়ে উপস্থিত থাকবেন—এই আশা করছি।

লেখা পাঠে অংশ নেন কবি সায়ীদ উসমান, মিজানুর রহমান জামীল, নাজমুল হুদা মজনু, উবায়দুল হক খান, মাহফুজ ইকরাম, নকীব মাহমুদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ মাহদী, মনযূরুল হক, নুরুদ্দীন তাসলিম, জাওয়াদ আহমাদ, আবু বকর চৌধুরী, মাওলানা মোবারক সাঈদ, মাওলানা এমকে বাশার, মাওলানা তানভীরুল হক আবিদ, মাওলানা আবু মূসা সাদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিশিষ্ট লেখক মুফতী কাজী সিকান্দার রহ.-এর লেখালেখিতে বিশেষ অবদানের কথা উল্লেখ করেন।

আইও/