
|
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে ৯৫ হাজার, মৃত্যু ২৯৫
প্রকাশ:
০৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবর মাসেই ৫০ জনের মৃত্যু হলো। শুক্রবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এসএইচ/ |