
|
মক্কা-মদিনার ৪৪৯ কিলোমিটার পথ ২ ঘণ্টা ২০ মিনিটে পাড়ি দেয় হারামাইন এক্সপ্রেস
প্রকাশ:
০৬ অক্টোবর, ২০২৬, ০৮:৩২ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মক্কা ও মদিনার মধ্যে ৪৪৯ কিলোমিটার দূরত্ব মাত্র দুই ঘণ্টা ২০ মিনিটে পাড়ি দেয় হারামাইন এক্সপ্রেস। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতির এ ট্রেনকে উপসাগরীয় অঞ্চলের দ্রুততম ট্রেন হিসেবে বিবেচনা করা হয়। ২০১৮ সালে চালু হওয়া হারামাইন এক্সপ্রেস বিশ্বের দ্রুততম বৈদ্যুতিক ট্রেনগুলোর অন্যতম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও অর্থনৈতিক শহরগুলোর মধ্যে দ্রুত ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে এ রেলসেবা চালু করা হয়। হারামাইন এক্সপ্রেসের বহরে রয়েছে ৩৫টি ট্রেন। মক্কা, মদিনা, জেদ্দা, কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটির মধ্যে সংযোগ স্থাপন করেছে পাঁচটি স্টেশন। বিশেষ করে হজ ও ওমরাহ মৌসুমে মক্কা-মদিনার মধ্যে যাতায়াতকারী মুসল্লিদের জন্য হারামাইন এক্সপ্রেস গুরুত্বপূর্ণ পরিবহনসেবা হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্রুতগতির এ ট্রেন দুই পবিত্র নগরীর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |