
|
মসজিদে নববীতে জুতার র্যাক চেনা আরও সহজ হলো
প্রকাশ:
০৫ অক্টোবর, ২০২৬, ০১:২১ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক মদিনার পবিত্র মসজিদে নববীতে মুসল্লিদের জুতা রাখার র্যাক চিহ্নিতকরণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে র্যাকগুলোতে শুধু সংখ্যা নয়, সংখ্যার আগে ইংরেজি বর্ণও ব্যবহার করা হচ্ছে। নতুন পদ্ধতিতে একটি র্যাকের পরিচিতি হতে পারে ‘C-133’-এর মতো। আগে র্যাকগুলোতে শুধু কালো রঙের সংখ্যা লেখা থাকলেও এখন বর্ণ ও সংখ্যার পাশাপাশি রঙের মাধ্যমেও আলাদা করে চিহ্নিত করা হচ্ছে। উদাহরণ হিসেবে, ‘C-133’ নম্বর র্যাকে লাল রঙের কোড ব্যবহার করা হয়েছে। নতুন এ পদ্ধতির ফলে মুসল্লিরা নিজেদের জুতা রাখা র্যাক সহজে শনাক্ত করতে পারবেন বলে আশা করা হচ্ছে। মসজিদে নববীতে প্রতিদিন বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হওয়ায় জুতা রাখার স্থান দ্রুত খুঁজে পাওয়া এবং ব্যবস্থাপনাকে আরও সহজ করতে এ পরিবর্তন আনা হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আইও/ |