
|
ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা
প্রকাশ:
০৪ অক্টোবর, ২০২৬, ০৯:২৩ সকাল
নিউজ ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের দাতিয়ারাস্থ ফখরে বাঙাল তাজুল ইসলাম রহ. মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী ও সহ-বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান। জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুফতি ইয়াসিন আহমদ নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শহীদ উল্লাহর সঞ্চালনায় সভায় জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল ফজল ভূঁইয়া, মাওলানা আকবর হোসেন, মুফতি গোলাম রাব্বানী, মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. মুসা মিয়া এবং প্রচার সম্পাদক মো. বশির আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়। আইও/ |