
|
ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ:
০৩ অক্টোবর, ২০২৬, ০৪:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
আওয়ার ইসলাম ডেস্ক ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা আব্দুল বাতেনকে সভাপতি ও মুফতি ইব্রাহীম খলিলকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে কাতারের দোহায় আমানুল্লাহ রেস্টুরেন্ট অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি ইব্রাহীম খলিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রবাসীদের কল্যাণ এবং কাতারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পরে সম্মেলনে কাতার কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল বাতেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুফতি ইব্রাহীম খলিল। এসএইচ/ |