
|
রাজশাহীতে ইসলামী আন্দোলনের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ:
০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৪২ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে রাজশাহী বিভাগের আওতাধীন উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাজশাহীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী নুরুন নবী। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আইও/ |