রাহে শায়খ : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০১ বিকাল
নিউজ ডেস্ক

|| মুহাম্মদ সোয়াদ আল-আজিজ ||

‘রাহে শায়খ’—দারুল উলূম দেওবন্দের সাবেক শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর জীবনচরিত, ইলমি অবদান, ব্যক্তিত্ব, স্মৃতিচারণ ও নির্বাচিত মালফুজাতের একটি সংকলন। গ্রন্থটিতে মূলত তিনটি বিষয় স্থান পেয়েছে—
১. হযরতের জীবনবৃত্তান্ত—জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত তাঁর জীবনের বিভিন্ন দিক।
২. স্মৃতিচারণ—তাঁকে কাছ থেকে দেখা দেশ-বিদেশের আলেম ও সান্নিধ্যধন্য ব্যক্তিদের স্মৃতিতে তাঁর জীবন ও ব্যক্তিত্বের নানা দিক।
৩. নির্বাচিত মালফুজাত—বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য, দিকনির্দেশনা, পরামর্শ ও জিজ্ঞাসার উত্তর।

হযরতের জীবন ও কর্ম

গ্রন্থের প্রথম অংশে হযরতের বাল্যকাল, শিক্ষা-জীবন, পারিবারিক জীবন ও কর্মজীবনের আলোচনা রয়েছে। পাশাপাশি তাঁর দীর্ঘ তাদরিস-জীবন, দারসের বৈশিষ্ট্য, লেখালেখি ও কিতাবসমূহের পরিচিতি, তাকওয়া-পরহেজগারি এবং দ্বীনি ও রাষ্ট্রীয় খিদমাতের কথা তুলে ধরা হয়েছে। জীবনের শেষ দিনগুলো এবং ইন্তেকালের ঘটনাও ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের বিশিষ্ট আলেমদের স্মৃতিচারণ

হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-কে নিয়ে বাংলাদেশের বহু প্রবীণ ও বিশিষ্ট আলেমের স্মৃতিচারণ এ গ্রন্থে স্থান পেয়েছে। তাঁদের লেখায় হযরতের সঙ্গে মুলাকাত, সুহবত এবং বিভিন্ন সময়ের অভিজ্ঞতার কথা উঠে এসেছে। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন—
১. আল্লামা শাহ আহমদ শফী (রহ.)
২. আল্লামা নূর হুসাইন কাসেমী (রহ.)
৩. আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.)
৪. হযরত মাওলানা আব্দুল হালিম বোখারী (রহ.)
৫. হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস (রহ.)
৬. হযরত মাওলানা সুলতান যওক নদভী (রহ.)
৭. হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদী (রহ.)
৮. হযরতুল আল্লাম মাওলানা মাহমুদুল হাসান
৯. হযরত মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
১০. হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক
১১. হযরত মাওলানা উবায়দুল্লাহ ফারুক
১২. হযরত মাওলানা নুরুল ইসলাম আদীব
১৩. হযরত মাওলানা মুফতি মনসুরুল হক
১৪. হযরত মাওলানা হিফযুর রহমান মুমিনপুরী
১৫. হযরত মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ
১৬. হযরত মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন
১৭. হযরত মুফতি দিলাওয়ার হোসাইন সাহেবসহ আরও অনেকে।
বিভিন্ন স্মৃতিচারণে হযরতের ইলমি মাকাম, দারসের ধরন, আখলাক, বিনয়, ছাত্রদের প্রতি মহব্বত এবং মানুষের সঙ্গে তাঁর আচরণের নানা দিক উঠে এসেছে।

বহির্বিশ্বের আলেমদের দৃষ্টিতে হযরত (রহ.)

হযরতকে কাছ থেকে দেখা, তাঁর সুহবতে থাকা এবং তাঁর জীবনের বিভিন্ন দিক প্রত্যক্ষ করা হিন্দুস্তানের কয়েকজন বিশিষ্ট আলেমের স্মৃতিচারণও এ গ্রন্থে সংকলিত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—
১. হযরত মুফতি আবুল কাসেম নু‘মানী
২. হযরত মাওলানা নূর আলম খলিল আমিনী
৩. হযরত মুফতি ইউসুফ তাউলভী
৪. হযরত মাওলানা আব্দুল খালেক মাদরাজী
৫. হযরত মাওলানা মুজিবুল্লাহ গোন্ডাবী
৬. হযরত মুফতি আব্দুল্লাহ মারুফী
৭. হযরত মুফতি সালমান মানসুরপুরী
৮. হযরত মাওলানা সালমান বিজনুরী
৯. হযরত মাওলানা কালিম সিদ্দিকী
১০. শায়খ ড. আব্দুর রহমান কাউসার মাদানী ইবনে আশেকে এলাহী বুলন্দশহরী 
১১. হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দী রহ.
১২. হযরত মাওলানা ইউনুছ বিন ওমর পালনপুরীসহ আরও বেশ কয়েকজন।
এসব স্মৃতিচারণে হযরতের সঙ্গে তাঁদের সম্পর্ক, তাঁর ইলমি ব্যস্ততা, দারস-তাদরিস এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা উঠে এসেছে।

হযরতের নির্বাচিত মালফুজাত

গ্রন্থের মালফুজাত অংশে হযরতের বিভিন্ন সময়ের বক্তব্য, দিকনির্দেশনা, পরামর্শ এবং ছাত্রদের জিজ্ঞাসার উত্তর সংকলিত হয়েছে। এতে বিশেষভাবে স্থান পেয়েছে—
১. মাসলাকে উলামায়ে দেওবন্দ : সংক্ষিপ্ত পরিচিতি
২. দেওবন্দিয়ত : মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাতেরই দ্বিতীয় নাম
৩. দ্বীনের দাওয়াত ও হক মাসলাকের হেফাজত
৪. উলামায়ে দেওবন্দের দস্তুর : কুরআন-সুন্নাহ ও তাআমুলে সালাফে সালেহীন
৫. কবরে মুরাকাবা করা
৬. খুতুবাতে ফকীহুন নফস হযরত পালনপুরী (রহ.)
৭. আদর্শ ছাত্র ও আদর্শ উস্তাযের গুণাবলি
৮. ফুযালায়ে মাদারিসের দায়িত্ব-কর্তব্য
৯. মাজালিসে ফকীহুন নফস হযরত পালনপুরী (রহ.)
১০. হযরত পালনপুরী (রহ.)-এর দারস : নির্বাচিত বাণীসমগ্র
১১. সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা-উত্তর
১২. আত্মকথন
এ ছাড়া সিয়াসত, সমসাময়িক বিভিন্ন বিষয় এবং জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষযয়ে হযরতের বক্তব্য ও দিকনির্দেশনা সংকলিত হয়েছে।
হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-এর জীবনচরিতের পাশাপাশি তাঁর তাদরিস, ইলমি মেহনত, দ্বীনি ফিকির, ব্যক্তিত্ব ও মালফুজাত এবং দেশ-বিদেশের বিশিষ্ট আলেমদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতার আলোকে হযরতের ইলমি খিদমাত সম্পর্কে জানার জন্য ‘রাহে শায়খ’ একটি উপকারী সংকলন।

নজরে সানি, সংকলন ও সম্পাদনা

মুফতি সাঈদ আহমদ পালনপুরী একাডেমি বাংলাদেশ-এর তত্ত্বাবধানে গ্রন্থটির নজরে সানি করেছেন হযরতের একান্ত স্নেহধন্য সাগরেদ, জামিয়া শরইয়্যাহ মালিবাগসহ বিভিন্ন মাদরাসার শাইখুল হাদিস হযরত মাওলানা জাফর আহমদ। আর গ্রন্থটির সংকলন ও সম্পাদনা করেছেন হযরতের আরেক স্নেহধন্য সাগরেদ, দারুল উলূম মিরপুর-১৩, ঢাকার উস্তাযুল হাদিস মুফতি আব্দুর রহমান নাঈম কাসেমী।

বি.দ্র. গ্রন্থটি শীঘ্রই প্রকাশিত হবে, ইনশাআল্লাহ। গ্রন্থটির মূল্য, প্রকাশক ও প্রাপ্তিস্থানের বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

আল্লাহ তাআলা হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)-কে জান্নাত নসিব করুন। আর এই খিদমাত আঞ্জামদাতা হযরত মাওলানা জাফর আহমদ সাহেব, আমাদের মুশফিক উস্তায মুফতি আব্দুর রহমান নাঈম কাসেমী সাহেবসহ এ কাজে সহযোগী ও যেকোনোভাবে শরিক সকলকে উত্তম বদলা দান করুন। আমিন।

লেখক : শিক্ষার্থী, তরুণ লেখক ও প্রাবন্ধিক।

এসএইচ/