বইমেলায় আলোচিত ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব আজ বিকেলে
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক 

‎জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হতে যাচ্ছে তরুণদের ব্যাপক আগ্রহের ম্যাগাজিন 'শামাদানে'র প্রকাশনা উৎসব । এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য একঝাঁক আলেম লেখক, কবি, গল্পকার ও সাংবাদিক।
‎
‎শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) বিকেলে আন্তর্জাতিক ইসলামি বইমেলার লিটলম্যাগ কর্ণারে বিশেষ সংখ্যা প্রকাশকে কেন্দ্র করে যৌথভাবে এ উৎসব আয়োজন করছে মজমায়ে ফিকির ও শামাদান পরিবার।
‎
‎এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাশিল্পী, লেখক, গবেষক মাওলানা যাইনুল আবিদীন। জ্যেষ্ঠ সাংবাদিক কলামিস্ট মুফতি এনায়াতুল্লাহ, লেখকপত্র সম্পাদক জহির উদ্দিন বাবর, লেখক সম্পাদক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ, চিন্তানামা সম্পাদক সাঈদ আবরার, আলেম লেখক উমারা হাবীব, যোগাযোগ সম্পাদক আহমদ সাব্বির, কেয়ারি সম্পাদক মুজিব হাসান, আরিফ খান সাদসহ প্রতিভাবান একঝাঁক লেখক সাংবাদিক। 
‎
‎পত্রিকাটির সহসম্পাদক আফফান লাবীব বলেন, প্রায় দু’বছর আগে কওমি পড়ুয়া কয়েকজন মেধাবী সাহিত্যপ্রেমী তরুণের হাতে শামাদানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ম্যগাজিনটি পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে। পাঠকের ব্যতিক্রমধর্মী উপহার দিতে আমরা এবার 'আমাদের সাহিত্যচর্চা' শিরোনামে বিশেষ সংখ্যা নিয়ে এসেছি। আশা করি, এ সংখ্যা নবীন-প্রবীণ লেখকদের বন্ধনকে আরও দৃঢ় করবে।
‎
‎এছাড়া প্রতিষ্ঠিত লেখক থেকে শুরু করে অনেক নবীন-তরুণ লেখকদের আস্থার ঠিকানা হয়ে উঠেছে শামাদান। পত্রিকাটি আগামীতে আরও ভালো কিছু উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শামাদানের সম্পাদকমণ্ডলী।

এসএইচ/