নবীগঞ্জে যুব জমিয়তের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪২ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুব জমিয়ত বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নবীগঞ্জের নাইস বাংলা এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হামিদ উদ্দিন আল মোমিন। সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শেদ আলম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মাসরুকুল হক। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, শাইখুল হাদীস মাওলানা রুহুল আমীন, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা এমাদুল্লাহ, মাওলানা ওয়াজিদ আলী, মাওলানা মুতাহির আহমদ, মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা শেখ বশীর আহমদ, মুফতি মাহফুজ তাহমিদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা হেলাল আহমদ নোমান ও মাওলানা হিফজুর রহমানসহ জমিয়তে উলামায়ে ইসলাম ও যুব জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মশালায় শপথ গ্রহণের পাশাপাশি সংগঠনের কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, তরুণ দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ববোধ জাগ্রত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করাই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য।

এসএইচ/