সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৯ দুপুর
নিউজ ডেস্ক

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর যুব জমিয়তের উদ্যোগে সংগঠনে নবযোগদানকারী প্রাথমিক সদস্যদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ এশা সিলেটের বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবযোগদানকারী সদস্যদের মাথায় টুপি পরিয়ে দ্বীনি আমেজে বরণ করে নেওয়া হয়।

মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

সভায় বক্তারা বলেন, একজন মুসলিম যুবকের জীবনে ঈমান, ইসলাম ও সহিহ আকিদার গুরুত্ব অপরিসীম। দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র, নৈতিকতা ও আমল-আখলাক সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ইসলামের সুমহান আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

নবযোগদানকারী সদস্যদের উদ্দেশে তারা বলেন, শুধু সংগঠনের সদস্য হওয়াই যথেষ্ট নয়; নিজেদের যোগ্য, সৎ, দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। দেশ, সমাজ ও উম্মাহর কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে হবে। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই সময়, মেধা ও শক্তিকে সঠিক কাজে ব্যয় করতে হবে।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, অনৈতিকতা, অপসংস্কৃতি ও বিভ্রান্তি থেকে দূরে রেখে দ্বীন, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে যুব জমিয়ত কাজ করে যাচ্ছে। তারা নবীন সদস্যদের নিয়মিত দ্বীনি অধ্যয়ন, ইবাদত-বন্দেগি, সৎ মানুষের সাহচর্য এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সৈয়দ মুসাদ্দিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক, যুব জমিয়ত সিলেট মহানগরীর সহসভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শাহিদ হাতিমী ও মাওলানা আব্দুল হাসিব খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন খান ও মাওলানা আশরাফ হোসাইন ফুয়াদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সোহাইল আহমদ, মহানগর অর্থ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক দিলদার হোসেন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, নির্বাহী সদস্য মাওলানা ফজলুল করিম ও হাফিজ কাউসার হোসাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নবযোগদানকারী প্রাথমিক সদস্য।

আইও/