
|
হাম-উপসর্গে আরও ১১ জনের মৃত্যু
প্রকাশ:
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত আরো ১ হাজার ২৭০ জন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে। গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৫ হাজার ৬১২ জন। এসএইচ/ |